ইংরেজি অনার্স ১ম বর্ষের লাইভ ক্লাসে ভর্তি চলছে — আজই আসন নিশ্চিত করো।

কোর্স দেখো →

হোম › সকল কোর্স

সকল কোর্স

বিদ্যাকুঞ্জের সব কোর্স ও বান্ডেল এক জায়গায়। বিষয়, ক্যাটাগরি ও কোর্সের ধরন অনুযায়ী খুঁজে নাও।

বর্ষ অনুযায়ী কোর্স দেখো →

হোম / ব্লগ

● বিদ্যাকুঞ্জ ব্লগ

Victorian Poetry Summary Bangla: বৈশিষ্ট্য, প্রধান কবি ও পরীক্ষার প্রশ্ন

Ripon Sen

27 Nov 2026

মূল লেখা

লিখেছেন: Ripon Sen — Founder, Biddakunzo & DOEBG | BA (Hons), MA in English

Romantic কবিতা পড়ার পর Victorian কবিতায় এলে অনেকে একটু ধাক্কা খায়। Keats-এর স্বপ্নময় জগৎ থেকে হঠাৎ এসে পড়ি সন্দেহ, প্রশ্ন আর ভারী নৈতিকতার জগতে। কিন্তু একবার যুগটার পটভূমি বুঝে নিলে Victorian poetry আসলে খুব মানবিক আর আধুনিক মনে হবে। এই লেখায় Victorian poetry-র summary বাংলায় সহজ করে সাজিয়েছি, যাতে ক্লাসের আগে বা পরীক্ষার আগের রাতে এক বসায় পড়ে নিতে পারো।

Victorian Age: Introduction

The Victorian Age takes its name from Queen Victoria, who ruled Britain from 1837 to 1901. It was a time of great change. Britain became the richest industrial and colonial power in the world, cities grew fast, railways spread everywhere, and science made huge progress. But this progress also brought problems — poverty in the factory towns, child labour, and a deep crisis of faith. When Charles Darwin published On the Origin of Species in 1859, many people began to doubt the old religious beliefs. Victorian poetry reflects this mixed mood of confidence and doubt, of faith and questioning. The major poets of the age are Alfred Tennyson, Robert Browning, Elizabeth Barrett Browning, Matthew Arnold, Christina Rossetti, Dante Gabriel Rossetti, Algernon Charles Swinburne and Gerard Manley Hopkins.

সহজ বাংলায়: রানি ভিক্টোরিয়া ১৮৩৭ থেকে ১৯০১ পর্যন্ত ব্রিটেন শাসন করেছেন, তাই এই সময়টাকে Victorian Age বলা হয়। একদিকে ব্রিটেন তখন পৃথিবীর সবচেয়ে ধনী আর শক্তিশালী দেশ, রেলগাড়ি, কারখানা, উপনিবেশ। অন্যদিকে শহরের বস্তিতে দারিদ্র্য, শিশুশ্রম, আর ধর্মবিশ্বাস নিয়ে গভীর দ্বিধা। ১৮৫৯ সালে Darwin-এর On the Origin of Species প্রকাশের পর অনেকের মনে প্রশ্ন জাগল — মানুষ কি সত্যিই ঈশ্বরের বিশেষ সৃষ্টি? Victorian কবিতায় তাই একসাথে আত্মবিশ্বাস আর সন্দেহ — দুটোই পাওয়া যায়।

Key Facts: Victorian Age

  • সময়কাল: 1837 – 1901 (Queen Victoria-র শাসনকাল)
  • পূর্ববর্তী যুগ: Romantic Age (1798 – 1832)
  • পরবর্তী যুগ: Modern Age (বিশ শতক)
  • বড় ঘটনা: Industrial Revolution-এর বিস্তার, Darwin-এর Origin of Species (1859), ঔপনিবেশিক সাম্রাজ্যের বিস্তার
  • প্রধান কবি: Tennyson, Robert Browning, E. B. Browning, Matthew Arnold, Christina Rossetti, D. G. Rossetti, Swinburne, Hopkins
  • নতুন কাব্যরূপ: Dramatic Monologue (Browning)
  • শিল্প আন্দোলন: Pre-Raphaelite Brotherhood (1848)
  • মূল সুর: Faith vs Doubt, Duty, Morality, Social concern, Melancholy

Victorian Poetry-র প্রধান বৈশিষ্ট্য

বৈশিষ্ট্য (Feature) Explanation
Conflict of Faith and Doubt বিজ্ঞানের অগ্রগতির সাথে ধর্মবিশ্বাসের সংঘাত। Tennyson-এর “In Memoriam” আর Arnold-এর “Dover Beach” এর সেরা উদাহরণ।
Moral Purpose কবিতা শুধু আনন্দের জন্য নয়, মানুষকে নৈতিক শিক্ষা দেওয়ার জন্যও।
Dramatic Monologue একজন চরিত্র একজন নীরব শ্রোতার সামনে কথা বলে, আর কথার ফাঁকে নিজের আসল চরিত্র প্রকাশ করে ফেলে — Browning-এর “My Last Duchess”।
Social Concern দারিদ্র্য, শিশুশ্রম আর নারীর অবস্থান নিয়ে লেখা — E. B. Browning-এর “The Cry of the Children”।
Melancholy & Loss হারানোর বেদনা আর স্মৃতি — Christina Rossetti-র Echo আর “Remember”।
Religious Devotion Rossetti আর Hopkins-এর কবিতায় গভীর ধর্মীয় অনুভূতি।
Medievalism মধ্যযুগের কাহিনির প্রতি টান — Tennyson-এর “Idylls of the King”।
Pre-Raphaelite Colour উজ্জ্বল ছবি, ইন্দ্রিয়গ্রাহ্য বর্ণনা আর প্রতীকের ব্যবহার।

প্রধান কবিরা এক নজরে

কবি (Poet) সময় বিখ্যাত কাজ পরিচিতি
Alfred, Lord Tennyson 1809–1892 In Memoriam A.H.H., Ulysses, The Lady of Shalott Poet Laureate, যুগের প্রতিনিধি কবি
Robert Browning 1812–1889 My Last Duchess, Porphyria’s Lover Dramatic monologue-এর শ্রেষ্ঠ কবি
Elizabeth Barrett Browning 1806–1861 Sonnets from the Portuguese, Aurora Leigh প্রেম ও সমাজ-সচেতন কবিতা
Matthew Arnold 1822–1888 Dover Beach, The Scholar-Gipsy সন্দেহ ও বিষণ্ণতার কবি, সমালোচক
Christina Rossetti 1830–1894 Goblin Market, Echo, Remember ধর্মীয় ও আবেগপ্রবণ নারী কবি
Gerard Manley Hopkins 1844–1889 The Windhover, Pied Beauty “Sprung rhythm”-এর উদ্ভাবক; কবিতা প্রকাশ পায় মৃত্যুর পর, ১৯১৮ সালে

Victorian Poetry: English Summary

Victorian poetry was written in an age of progress and anxiety. Poets were proud of the achievements of their country, yet they were troubled by the questions that science and industry raised. Tennyson, in In Memoriam, struggled to keep his faith after the death of his close friend Arthur Hallam. Matthew Arnold, in “Dover Beach”, heard the “melancholy, long, withdrawing roar” of the Sea of Faith. Robert Browning made the dramatic monologue a powerful tool to look into the minds of strange and sometimes cruel characters. Elizabeth Barrett Browning wrote both tender love sonnets and angry poems about social injustice. Christina Rossetti expressed love, loss and religious longing in simple but deeply moving language. Compared with the Romantics, the Victorians were more serious, more moral and more concerned with society — but they kept the Romantic love of feeling and beautiful imagery.

Victorian Poetry: Bangla Analysis

Victorian কবিতা লেখা হয়েছে এমন এক সময়ে, যখন মানুষ একসাথে গর্বিত আর উদ্বিগ্ন। দেশের উন্নতি নিয়ে গর্ব আছে, কিন্তু বিজ্ঞান আর শিল্পায়ন যে প্রশ্নগুলো তুলেছে, সেগুলোর উত্তর নেই।

Tennyson তাঁর ঘনিষ্ঠ বন্ধু Arthur Hallam-এর মৃত্যুর পর In Memoriam-এ বিশ্বাস ধরে রাখার লড়াই করেছেন। Arnold “Dover Beach”-এ শুনেছেন বিশ্বাসের সমুদ্র দূরে সরে যাওয়ার বিষণ্ণ গর্জন। Browning dramatic monologue দিয়ে অদ্ভুত, কখনো নিষ্ঠুর চরিত্রের মনের ভেতরে ঢুকেছেন। “My Last Duchess”-এর Duke কথায় কথায় নিজের অহংকার আর নিষ্ঠুরতা ফাঁস করে ফেলে। Elizabeth Barrett Browning একদিকে কোমল প্রেমের সনেট লিখেছেন, অন্যদিকে শিশুশ্রমের বিরুদ্ধে ক্ষোভের কবিতা। আর Christina Rossetti খুব সহজ ভাষায় প্রেম, হারানো আর ঈশ্বরের প্রতি আকুলতার কথা বলেছেন।

Romantic কবিদের সাথে তুলনা করলে Victorian কবিরা বেশি গম্ভীর, বেশি নৈতিক, সমাজ নিয়ে বেশি চিন্তিত। তবে আবেগ আর সুন্দর চিত্রকল্পের প্রতি Romantic ভালোবাসা তাঁরা ছাড়েননি। পরীক্ষায় “Romantic vs Victorian” তুলনামূলক প্রশ্ন এলে এই পয়েন্টটাই মূল কথা।

Romantic বনাম Victorian: দ্রুত তুলনা

বিষয় Romantic Victorian
মূল জোর Emotion ও Imagination Morality ও Social concern
প্রকৃতি শিক্ষক ও আশ্রয় প্রায়ই নিষ্ঠুর ও উদাসীন (“Nature, red in tooth and claw” — Tennyson)
ধর্ম প্রকৃতির মধ্যে ঈশ্বর বিশ্বাস আর সন্দেহের লড়াই
প্রিয় রূপ Ode, Lyric Dramatic monologue, Elegy

এই যুগের যে কবিতা আমাদের ব্লগে আছে

আরো Victorian কবিতার বিস্তারিত নোট আসছে। নতুন নোটের খবর পেতে আমাদের Summary Notes পেজটা নিয়মিত দেখো।

পরীক্ষার কর্নার (Exam Corner)

Broad Questions (সম্ভাব্য)

  1. Discuss the main characteristics of Victorian poetry.
  2. “The Victorian Age was an age of conflict between faith and doubt.” — Discuss with reference to the poets you have read.
  3. What is a dramatic monologue? Discuss Browning as a writer of dramatic monologues.
  4. Compare Romantic poetry with Victorian poetry.

উত্তর লেখার কৌশল: Introduction-এ রানি ভিক্টোরিয়ার শাসনকাল আর Darwin-এর ১৮৫৯ সালের বইয়ের কথা লিখুন — পটভূমি না বললে “faith and doubt” পয়েন্টটা দুর্বল হয়ে যায়। প্রতিটা বৈশিষ্ট্যের সাথে একজন কবি আর একটা কবিতার নাম দিন।

Short Questions

  1. Why is the age called the Victorian Age?
    Because Queen Victoria ruled Britain during this period (1837–1901).
  2. Who is the master of the dramatic monologue?
    Robert Browning.
  3. Who wrote “Dover Beach”?
    Matthew Arnold.
  4. For whom did Tennyson write In Memoriam?
    For his close friend Arthur Henry Hallam, who died in 1833.
  5. Which book of 1859 shook religious faith?
    Charles Darwin’s On the Origin of Species.
  6. Who wrote “Goblin Market”?
    Christina Rossetti.

সাধারণ জিজ্ঞাসা (FAQ)

Victorian যুগ কেন “age of doubt” বলা হয়?
বিজ্ঞান, বিশেষ করে বিবর্তনতত্ত্ব, প্রচলিত ধর্মবিশ্বাসকে প্রশ্নের মুখে ফেলেছিল। কবিরা সেই দ্বিধা কবিতায় লিখেছেন।

Pre-Raphaelite কী?
১৮৪৮ সালে D. G. Rossetti, William Holman Hunt আর John Everett Millais মিলে এই শিল্পগোষ্ঠী গড়েন। তাঁরা উজ্জ্বল রং, খুঁটিনাটি বর্ণনা আর মধ্যযুগীয় বিষয় পছন্দ করতেন। Christina Rossetti এই গোষ্ঠীর ঘনিষ্ঠ ছিলেন।

আরো পড়ার উৎস: Victorian literature (Wikipedia), Dramatic monologue (Wikipedia), Pre-Raphaelite Brotherhood (Wikipedia)।


প্রস্তুতি আরো গোছানো করতে চাও? প্রতিটা কবিতার লাইন-বাই-লাইন ব্যাখ্যা পাবে Summary Notes-এ। লাইভ ক্লাসে পড়তে দেখো আমাদের ইংরেজি বিভাগের অনলাইন কোর্স, আর বর্ষ অনুযায়ী বই পাবে Albatross বই সংগ্রহে।

লেখক

Ripon Sen